সিপ্লাস ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু সাঈদ তানভীরের মুক্তির দাবিতে পটিয়ায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার বেলা বিকালে পটিয়া উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রলীগের যৌথ উদ্যোগে মিছিলটি পটিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলায় গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- পটিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: কোরবান আলী, সহ-সভাপতি মনজুরুল ইসলাম মনজু, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো: মহিউদ্দিন, স্বাস্থ্য বিষয়ক উপ সম্পাদক সালাউদ্দিন সরোয়ার, আইন বিষয়ক উপ সম্পাদক হাদী শাহ জামির, সাহিত্য বিষয়ক উপ সম্পাদক জাহাঙ্গীর আলম, পটিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল সাকের ছিদ্দিকী, আরাফাত শাকিল, আব্দুল্লাহ আল নোমান, পৌরসভা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জোবাইদুল ইসলাম সোহেল, জাহেদুল ইসলাম আরাফাত, আবদুল হান্নান, শাহাদাত হোসেন জুয়েল, আবু তৈয়ব, পিপলু শীল জয়, আজিজুল হক জীবন, রেজাউল করিম মুন্না, মো: কাউছার, তানবীর হোসেন, অছাদুজ্জামান আছাদ প্রমুখ।
তারা বলেন-আর্থিক লেনদেনের একটি ঘটনাকে চেক চুরির মামলা দেখিয়ে দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা তানভীরের বিরুদ্ধে চট্টগ্রাম আদালতে ষড়যন্ত্রমূলক একটি মামলা করা হয়। সাজানো ওই মামলায় পিবিআই গত বুধবার তানভীরকে গ্রেফতার করে। মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবি করেছেন নেতৃবৃন্দ।

