সিপ্লাস ডেস্ক: ইমামে আহলে সুন্নাত, শায়খুল ইসলাম, ওস্তাজুল ওলামা, রাহনুমায়ে শরিয়ত ও তরিক্বত,ভাষা সৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুর্শিদে বরহক্ব,বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা’র অন্যতম প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক, আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী হুজুর ক্বেবলা আজ ২ জুন মঙ্গলবার ভোর ৫.২৫ মিনিটে চট্টগ্রাম আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাইহী রা’জিউন)।
হুজুরের ইন্তিকালে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ‘র সভাপতি এস এম মেজবাহ উদ্দিন ,সাধারণ সম্পাদক মুহাম্মদ জায়েদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সরফুউদ্দীন পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দগন বলেন, হুজুরের ইন্তিকালে এদেশের সুন্নী জনতা একজন অকৃত্রিম অভিবাবককে হারালেন। যার শূণ্যতা অপূরণীয়। নেতৃবৃন্দগন হুজুরের রফ-এ দ্বারাজাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আল্লাহ পাক রাব্বুল আলামীন হুজুরকে জান্নাতের উচ্চ মকাম দান করুন এবং শোকাহত পরিবার সহ সকল সুন্নী জনতাকে সবর-এ জামিল দান করুন।








