নিউজটি শেয়ার করুন

ছাত্রসেনা সোনাইরকুল শাখার উদ্যোগে পরীক্ষা সামগ্রী বিতরণ

আসন্ন এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় অংশগ্রহণকারী ৪০ জন পরীক্ষার্থীর মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ধলই সোনাইরকুল শাখা।

পরীক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠান ৩১ শে জানুয়ারি (জুমাবার) সকাল ৯ টায় ধলই সোনাই গাউছিয়া তৈয়্যবিয়া সুন্নিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুহাম্মদ হান্নানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাউছিয়া আহমদিয়া তৈয়্যবিয়া সুন্নীয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক ডা. আমান উল্লাহ, উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, হাটহাজারী উপজেলা (উত্তর)’র সিনিয়র সহ-সভাপতি ছাত্রনেতা মুহাম্মাদ আলাউদ্দীন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুলবুলে মদিনা সংঘের সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবুল ফয়েজ, গাউছিয়া কমিটি সোনাইরকুল শাখার সভাপতি সৈয়দ মুহাম্মদ এনামুল হক,এস এম সালাউদ্দীন, এস এম শরিয়তুল ইসলাম, শেখ সাইফুল ইসলাম মানিক, মুহাম্মদ বোরহান উদ্দিন রিমন,মুহাম্মদ শফিউল বশর, এস এম মেজবাহ উদ্দীন, দস্তগীর মুহাম্মদ কাজেম, সহ ছাত্রসেনা সোনাইরকুল শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।