নিউজটি শেয়ার করুন

ছিনতাইকৃত মোবাইল ও বাইসাইকেলসহ ৫ ছিনতাইকারী গ্রেফতার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকৃত মোবাইল ও বাইসাইকেলসহ ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. মোশারফ(২০), মো. মেমিন(২০), মো. শাহরিয়ার নাঈম সম্রাট (২০), মো. রুবেল(২১), মো. রাকিব(২০)।

চান্দগাঁও থানার এসআই কাউসার হামিদ বলেন, গত ৭ আগস্ট মো. জাহিদ(৩৫) নামের একজন সাইকেল চালিয়ে হামজারবাগ থেকে বাকলিয়ায় তার বাসায় যাওয়ার সময় রাত ৯টার দিকে নুরনগর হাউজিং সংলগ্ন রাহাত্তারপুল ফ্লাইওভারের মুখে গতিরোধ করে ছিনতাইকারীরা তাকে মারধর করে মারধর ও ধারালো ছোরা দিয়ে আঘাত করে মোবাইল ও বাইসাইকেল ছিনিয়ে নেয়।

ঘটনাটি চান্দগাঁও থানাকে অবহিত করলে মঙ্গলবার(১০  আগস্ট)  নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকৃত বাইসাইকেল , মোবাইল ও ১ টি ছোরাসহ ৫জনকে গ্রেফতার করে পুলিশ।

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here