সিপ্লাস প্রতিবেদক: নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকৃত মোবাইল ও বাইসাইকেলসহ ৫ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মো. মোশারফ(২০), মো. মেমিন(২০), মো. শাহরিয়ার নাঈম সম্রাট (২০), মো. রুবেল(২১), মো. রাকিব(২০)।
চান্দগাঁও থানার এসআই কাউসার হামিদ বলেন, গত ৭ আগস্ট মো. জাহিদ(৩৫) নামের একজন সাইকেল চালিয়ে হামজারবাগ থেকে বাকলিয়ায় তার বাসায় যাওয়ার সময় রাত ৯টার দিকে নুরনগর হাউজিং সংলগ্ন রাহাত্তারপুল ফ্লাইওভারের মুখে গতিরোধ করে ছিনতাইকারীরা তাকে মারধর করে মারধর ও ধারালো ছোরা দিয়ে আঘাত করে মোবাইল ও বাইসাইকেল ছিনিয়ে নেয়।
ঘটনাটি চান্দগাঁও থানাকে অবহিত করলে মঙ্গলবার(১০ আগস্ট) নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাইকৃত বাইসাইকেল , মোবাইল ও ১ টি ছোরাসহ ৫জনকে গ্রেফতার করে পুলিশ।

