সিপ্লাস প্রতিবেদক: কাভার্ড ভ্যানের মালামাল ছিনতাইয়ের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে চালক ও হেলপারকে হত্যা করা হয়েছে।
শনিবার (৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) গোয়েন্দা বিভাগের ডিসি ফারুক উল হক এ তথ্য জানান।
তিনি বলেন, দীর্ঘ ১৭ মাস ধরে অনুসন্ধান, গোয়েন্দা তৎপরতা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- মো. মিরাজ হাওলাদার (৩০) ও আবু সুফিয়ান সুজন (২১)।
নিহত রিয়াদ হোসেন সাগর কাভার্ড ভ্যানের (চট্টমেট্রো-ট-১১-৮৮১২) চালক ও মোহাম্মদ আলী হেলপার। অপরদিকে আসামি মিরাজ, সুজন, বাবু বন্দরের মালামাল পরিবহনের কাজে নিয়োজিত পরিবহনের অস্থায়ী চালক। ২০১০ সালের ২ অক্টোবর নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।








