নিউজটি শেয়ার করুন

ছিপাতলী ইউনিয়নের চেয়ারম্যান লাভুর উপর হামলার প্রতিবাদে আমিরাতে প্রতিবাদ সভার প্রস্তুতি সভা

ছিপাতলী ইউনিয়নের চেয়ারম্যান লাভুর উপর হামলার প্রতিবাদে আমিরাতে প্রতিবাদ সভার প্রস্তুতি সভা

ইশতিয়াক আসিফ,আমিরাত প্রতিনিধি: গত ২১ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারীর ছিপাতলী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আহসান লাভুকে প্রাণ নাশের হুমকি এবং হামলার প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে শুক্রবার(২৪ সেপ্টেম্বর) প্রতিবাদ সভা ডেকেছে আমিরাতে অবস্হানরত ছিপাতলী প্রবাসীরা।

প্রতিবাদ সভাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) এক প্রস্তুতি সভার ও আয়োজন করে ৬নং ছিপাতলী এলাকার প্রবাসীরা।

প্রস্তুতি সভায় বক্তারা বলেন উত্তর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৬ নং ছিপাতলী খুবই শান্তিপ্রিয় এলাকা। আমরা মনে করি হাটহাজারী উপজেলার আধুনিক ছিপতলীর রুপকার হিসেবে ধরা যায় “নুরুল আহসান লাভু”কে। কারণ তিনি সবসময় নিস্বার্থ ভাবে এলাকার জন্যে চেয়ারম্যান হওয়ার পর থেকেই কাজ করে যাচ্ছেন। কিন্তু ছিপাতলীর প্রতিবেশী এলাকা গুমার্মদনের চেয়ারম্যান মুজিবুর রহমান, আমাদের ছিপাতলী ইউনিয়েনের চেয়ারম্যান নুরুল আহসান লাভুর উপর অতর্কিত হামলা করে।এ ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার আমরা প্রতিবাদ জানায়।

হাটহাজারী জাতীয় শুদ্ধাচার কৌশল সভা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনের বাইরে এ অতর্কিত হামলা করা হয়।

এসময় উপস্হিত বক্তারা বলেন এটা আমরা রাজনৈতিক কোন ইস্যু হিসেবে দেখছি না, চেয়ারম্যান যেহেতু জনপ্রতিনিধি তার উপর হামলা আমরা মনে করি এটি ছিপাতলীর জনগণের জন্যে অপমান জনক এবং আমরা এর সুষ্টু বিচার চেয়ে প্রতিবাদ সভা ডেকেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here