নিউজটি শেয়ার করুন

ছিপাতলী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সিপ্লাস ডেস্ক: হাটহাজারী উপজেলার ছিপাতলী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে বোয়ালিয়ার মুখ বাজারে ১০০ অসহায় ও ছিন্নমুল মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ মে) বিকালে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব ইউনূস গণি চৌধুরী।

হাটহাজারী উপজেলা ছাত্রলীগের যুগ্নসম্পাদক গোলাম মোস্তফা নিশানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক কাজী আনোয়ার হাফিজ, হাটহাজারী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মিন্টু ,ছিপাতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আবেদীন জসিম, সাবেক সহ সভাপতি জসিম তালুকদার, নুরুল ইসলাম,ন ম সেলিম, কোষাধ্যক্ষ মোহাম্মদ সিরাজ ,আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন, কামরুল হাসান শেয়ান, যুবলীগ নেতা হানিফ বাবুল, জাহেদ চৌধুরী, রেজাউল করিম মাসুদ, ছাত্রলীগ নেতা খোরশেদ, ইমু, মহিবুদ্দীন শাওন, ছুটন, আনোয়ার, মুবিন অভি, সবুজ, রাফাত, রাকিব, প্রমুখ।