সিপ্লাস প্রতিবেদক: হাটহাজারীর ছিপাতলী ঈদগাহ স্কুল এন্ড কলেজের পরিচালনায় এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মোহাম্মদ নুরুল আহসান।
মঙ্গলবার(৩ আগস্ট) হাটহাজারীর সাংসদ ও প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আনিসুল ইসলাম মাহমুদ এমপি একটি চিঠি পাঠিয়ে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রদীপ চক্রবর্ত্তীকে জানান, ছিপাতলী ঈদগাহ স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের মেয়াদকাল ইতিমধ্যেই শেষ হয়েছে। করোনা পরিস্থিতির কারণে পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হচ্ছে না বিধায় বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য এডহক কমিটি গঠন জরুরী।
এমতাবস্থায় মোহাম্মদ নুরুল আহসানকে সভাপতি মনোনীত করে এডহক কমিটি গঠনের জন্য অনুরোধ করেন সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ ।









valo manush