বাড়িতে যাওয়ার জন্য অফিস থেকে ১২’দিনের ছুঁটি নিলেও বাসা ফিরেনি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কাপ্তাই উপ-কেন্দ্রের জুনিয়র রেফ্রিজারেশন অপারেটর তাপস কান্তি দত্ত (৫০)।
নিখোঁজের ৪ দিন পর বুধবার কাপ্তাইয়ের প্রজেক্টের হেলিপ্যাড এলাকার লুঙ্গি, শার্ট ও নীল রঙের স্যান্ডেল পেলেও তার সন্ধান পায়নি পুলিশ।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন জানান, গত ২৭’অক্টোবর বাসায় যাওয়ার জন্য অফিস থেকে ১২’দিনের ছুঁটি নিলেও বাড়িতে যায়নি সে। সম্ভাব্য স্থানে খোঁজ করে সন্ধান না পেয়ে মঙ্গলবার তার স্ত্রী শিউলী দত্ত পরিবারের পক্ষ থেকে কাপ্তাই থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
কাপ্তাই পুলিশ ফাঁড়ি ইনচার্জ আতাউর রহমান জানান, থানায় ডায়েরীর পর বুধবার এস.আই খলিলকে সঙ্গে নিয়ে বিএফডিসি’র উপ-ব্যবস্থাপকের সহযোগীতায় হেলিপ্যাড এলাকায় অভিযান চালিয়ে তার পরিহিত ১টি করে লুঙ্গি, শার্ট ও নীল রঙের স্যান্ডেল উদ্ধার করতে সক্ষম হলেও সন্ধান পাইনি তার। উদ্ধার করা পোশাক তাপসের বলে স্বীকার করেছেন, বিএফডিসি কাপ্তাইয়ের উপ-ব্যবস্থাপক মো. মাসুদুল আলম। আমরা তার সন্ধানে অভিযান চলমান রেখেছি। জানা যায়, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৈনাপুর গ্রামের সুনিল কান্তি দত্তের ছেলে তাপস কান্তি দত্ত। গত ১’সপ্তাহ পূর্বে রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশন থেকে বদলি হয়ে কাপ্তাই মৎস্য উপ-কেন্দ্রে যোগদান করেন তিনি।

