Site icon CPLUSBD.COM

ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেফতার ১

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন ডিটি রোড এলাকায় পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতে আবুল কালাম প্রকাশ কালু (২৭) নামে এক যুবককে খুন করা হয়।

এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. ফরহাদ হোসেন রুবেল (২১)। তিনি ডবলমুরিং থানাধীন আশকারাবাদ মিস্ত্রিপাড়া এলাকার মো. শুক্কুর আলীর ছেলে।

রোববার (৭ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতারের বিষয়টি পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

খুনের শিকার আবু কালাম কালু (২৭) লক্ষ্মীপুর জেলার সুরুজ মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) আহমদ উল্লাহ বলেন, ডিটি রোড এলাকায় পূর্বশত্রুতার জেরে আবুল কালাম প্রকাশ কালুকে ছুরিকাঘাত করে মো. ফরহাদ হোসেন রুবেল। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আবুল কালাম। চট্টগ্রাম নগরীর আসকারাবাদ মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. ফরহাদ হোসেন রুবেলকে গ্রেফতার করা হয়।