নিউজটি শেয়ার করুন

ছুরি গরম গরি গুরা মাইয়ার গঅত ছ্যাগা, আতাই মা আর নানিরে এরেস্ট

ছুরি গরম গরি গুরা মাইয়ার গঅত ছ্যাগা

সিপ্লাস প্রতিবেদক: নগরীর দক্ষিণ পতেঙ্গা এলাকায় শিশুর গায়ে ছুরি গরম করে ছ্যাঁকা দেওয়ার অভিযোগে সৎ মা ও সৎ নানিকে গ্রেফতার করেছে পুলিশ।

নির্যাতনের আট দিন পর শিশুটির দাদির করা অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন – সালেহা বেগম (২৬) তার মা কমলা বেগম (৫২)।

পতেঙ্গা থানার ওসি জোবায়ের সৈয়দ জানান, আট বছর বয়েসী শিশুটির মা মারা যাওয়ায় বছরখানেক আগে তার বাবা সালেহাকে বিয়ে করেন। স্থানীয় একটি আবাসিক মাদ্রাসায় থেকে শিশুটি পড়ালেখা করলেও মাস কয়েক আগে তাকে বাসায় নিয়ে আসে তার সৎ মা। শিশুটিকে বাসায় রেখে তার সৎ মা গৃহস্থালির কাজ করাতেন। ২৪ জুন সকালে শিশুটিকে আবর্জনা ফেলতে ডাস্টবিনে পাঠান তিনি। ময়লা ফেলে ঘরে আসতে দেরি করায় সৎ মা ও নানি মিলে ছুরি গরম করে শাস্তি হিসেবে শিশুটির শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়। শিশুটিকে নির্যাতনের পর তার চিকিৎসা না করিয়ে বাসায় আটকে রাখা হয়। শিশুটির বাবাও ‘পারিবারিক অশান্তির’ কথা ভেবে চুপ ছিলেন।

শুক্রবার শিশুটির দাদি বিষয়টি জানতে পেরে বাসায় গিয়ে তাকে নিয়ে যান এবং থানায় অভিযোগ করেন বলে জানান ওসি।

অভিযোগ পেয়ে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে সালেহা ও তার মা কমলাকে গ্রেফতার করে।

নির্যাতনে ব্যবহৃত ছুরিটিও পুলিশি ওই বাসা থেকে উদ্ধার করেছে বলে জানান ওসি।