ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে এজাহার মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মস্তক বিহীন লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় উপজেলার কাঞ্চননগর চমুরহাট বাজারের উত্তর পার্শ্বে নিচিন্তাপুর এলাকা থেকে পুলিশ এ লাশ উদ্ধার করে।
নিহত এজাহার মিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড দীঘিরপাড়া এলাকার মৃত চুন্নু মিয়ার পুত্র।
জানা যায়, ২৪ শে জুন সকালে এজাহার মিয়া ঘর থেকে বের হয়ে যায়। রাতে ঘরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে স্বজনরা। পরদিন শুক্রবার বিকালে চমুরহাট বাজারের কিছুটা উত্তর পার্শ্বে বাশঝাঁড়ের নিচে এজাহার মিয়ার লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে মস্তক বিহীন গলিত লাশ উদ্ধার করে নিয়ে যায়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য- বিগত ৮ মাস পূর্বে স্থানীয় চমুরপাড়ার পার্শ্ববর্তী হলদ্যেখোলা ছড়া থেকে এজাহার মিয়ার বড় ছেলে ফকির আহমদ প্রকাশ বাঁশির লাশ উদ্ধার করে হয়েছিল।
ছেলের মৃত্যুর ৯ মাসের মাথায় খুন হলেন পিতা এজাহার মিয়া।








