ফটিকছড়ি প্রতিনিধি: ছেলের হত্যার বিচার না পেলে সংবাদ সম্মেলন করে আত্মাহুতির ঘোষণা দিলেন সন্ত্রাসীদের গুলিতে নিহত ফটিকছড়ির নানুপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা রাসেদ কামালের মা।
শনিবার(২১ আগস্ট) সকালে নিহত রাসেদ কামালের নানুপুরে বাড়ীতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কান্নাজড়িত কন্ঠে তিনি বলেন, ‘নানুপুর বাজারে প্রকাশ্যে যারা আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে, তাদের সবাইকে গ্রেফতার করা হয়নি। মামলার অন্যতম আসামী মান্নান, মোস্তাক, মাছুম, মামুন এখনো ধরা ছোঁয়ার বাইরে। যাদের গ্রেফতার করা হয়েছে তারাও জামিনে এসে আমার আরেক ছেলেকে হত্যার হুমকী দিচ্ছে। আমার এক বুকের ধনকে তারা কেড়ে নিয়েছে, আরেকজনকে হারালে আমি কি নিয়ে বাঁচবো?
এ সময় তিনি প্রশাসনের কাছে তার আরেক সন্তানসহ পরিবারের সদস্যের জীবনের নিরাপত্তা চান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে নিহত রাসেদ কামালের স্ত্রী জেবু আক্তার ও ছোট ভাই জাসেদ কামাল উপস্থিত ছিলেন।








