নিউজটি শেয়ার করুন

ছোট ছেলেকে মারধর করায় বড় ছেলেকে খুন করল বাবা

ছোট ছেলেকে মারধর করায় বড় ছেলেকে খুন করল বাবা
সিপ্লাস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউপির নর্দাপাড়া এলাকায় নিজের বড় ছেলে সায়মন(৯) কে ঘাস কাটার কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করে বাবা বাদল মিয়া (৩০)। এ ঘটনায় মা মিলি বেগম বাদী হয়ে থানায় মামলা করেন।
রোববার দুপুরে এ ঘটনায় নিহত শিশুর বাবা বাদল মিয়া (৩০) কে আটক করে পুলিশ।
বাবা বাদল মিয়াকে হত্যা মামলায় গ্রেপ্তার  দেখিয়ে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হলে আদালতে ১৬৪ ধারায় ঘটনায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় সে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমরানুল ইসলাম জানান, শিশু সায়মন হত্যা ঘটনায় তার বাবা বাদল মিয়াকে সন্দেহ হলে  জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। জিজ্ঞাসাবাদে সে তার স্বীকারোক্তিতে জানায়, ২০১২ সালে বিদেশ থেকে দেশে এসে বিয়ে করে। ৫ মাস থাকার পর আবারও বিদেশ চলে যান। চলে যাওয়ার দুই মাস পর শিশু সায়মনের জন্ম হয়। তার ছেলে সন্তান সায়মনের জন্ম নিয়ে স্ত্রী মিলি বেগমের ওপর সন্দেহ হয় বাদলের। স্ত্রীর অন্য একজনের সাথে পরকীয়া ছিলো বলে জানান সে।
ওসি বলেন, বাদল আরও জানায়, এর পর এই দীর্ঘ সংসার জীবনে তার ঘরে সায়মন ছাড়া নাঈম ও আইমন নামে দুই ছেলে সন্তানের জন্ম হয়েছে। কিছুদিন আগে ছোট ভাই নাঈমকে মারধর করেন সায়মন। এই জন্য ধান ক্ষেতে ঘাস কাটার কথা বলে সায়মনকে নিয়ে যায় বাদল।  সময় সুযোগ বুঝে নিজ শিশু সন্তানকে ঘাস কাটার কাঁচি দিয়ে গলা কেটে হত্যা করে।