নিউজটি শেয়ার করুন

ছোট দুই ভাইকে হত্যার দায়ে বড় ভাইয়ের মৃত্যুদণ্ডাদেশ হাইকোর্টে বহাল

চট্টগ্রামে দুদক কর্মকর্তার ভুয়া বদলি আদেশ তৈরিতে জড়িতদের খুঁজতে হাইকোর্টের নির্দেশ

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর গ্রামে ২০১৩ সালে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ছোট দুই ভাইকে হত্যার দায়ে বড় ভাই আবুল কালাম আজাদকে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি এএসএম আব্দুল মোবিনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য চট্টগ্রাম আদালত থেকে পাঠানো ডেথ রেফারেন্স এবং কারাবন্দি আসামির করা আপিলের ওপর শুনানি শেষে এ রায় দেন হাইকোর্ট।

আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন আহমেদ খান। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এস এম শাহজাহান।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২২ জুলাই চট্টগ্রামের রাউজান উপজেলার সুলতানপুর গ্রামের দিদার মঞ্জিল এলাকার কাজীবাড়ির আবুল কালাম আজাদ তার ছোট দুই ভাই আবু সুফিয়ান আজাদ ও আবু মোর্শেদ আজাদকে কুপিয়ে মারাত্মক আহত করেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সেদিনই তারা মারা যান। এ ঘটনায় নিহত সুফিয়ানের স্ত্রী ইসমত আরা নাসরিন মামলা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here