সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের বোয়ালখালীতে ছয় তলা ভবনের রেলিং থেকে পড়ে সিমা আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেলে ২ নম্বর ওয়ার্ড খোরশেদ বিল্ডিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে সে।
সিমা আক্তার উপজেলার কধুরখীল ইউনিয়ন পাঠান পাড়ার মো. শাহ আলমের মেয়ে।
সে কালুরঘাট পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে সিমা আক্তার ছয়তলা ভবনের রেলিংয়ে বসেছিল। হঠাৎ রেলিং থেকে পড়ে যায় সে। এ অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

