আলমগীর মানিক,রাঙামাটি: রাঙামাটিতে ছয় সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে দায়ের করা মামলা প্রত্যাহার চায় রাঙামাটির সর্বস্তরের জনগণ। একই সাথে বাংলাদেশ টেলিভিশনের সাবেক রাঙামাটি প্রতিনিধি প্রয়াত মোস্তফা কামালের পরিবারকে ভিটেমাটি থেকে উচ্ছেদের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে।
মঙ্গলবার(২১ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সকাল সাড়ে ১০টায় রাঙামাটি প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিকদের উদ্যোগে আয়েজিত মানববন্ধনে বক্তারা মামলা প্রত্যাহার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি তুলেন।
আয়োজিত মানববন্ধনে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন দৈনিক গিরিদর্পন সম্পাদক একে এম মকছুদ আহমেদ, বাংলাদেশ শিক্ষক পরিষদের সভাপতি মঈন উদ্দিন ভুইয়া, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সদস্য সৈয়দ মাহবুব আহমেদ, রাঙামাটি সদর মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, সাবেক শ্রমিক লীগ নেতা কাজী জালোয়া, বাংলাদেশ সংবাদ সংস্থা প্রতিনিধি মনসুর আহমেদ, রাঙামাটি প্রেসক্লাব সদস্য মোঃ হান্নান, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রিয় কমিটির সহসভাপতি হাবিব আজম, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মোমিন, জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড প্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন “জীবন” এর সাধারণ সম্পাদক সাজিদ বিন জাহিদ মিকি, রাঙামাটি সরকারী কলেজ ছাত্রনেতা আল-আমীন, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা জসিম উদ্দিন প্রমুখ।
উক্ত মানববন্ধন সঞ্চালনা করেছেন প্রেসক্লাবের সদস্য মঈন উদ্দিন বাপ্পী।
রাঙামাটিতে মেধাবী ৬ সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাঙামাটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সহমত পোষন করে বলেন, যড়ষন্ত্রকারীরা বাংলাদেশ টেলিভিশনের সাবেক রাঙামাটি প্রতিনিধি প্রয়াত মোস্তফা কামালের পরিবারকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার পায়তারা করছে।

