Site icon CPLUSBD.COM

মা বাবা দুজনেরই ভিক্ষা করা টাকা দিয়েও বাচাঁতে পারেনি মেয়েকে

রাঙ্গুনিয়ায় অজ্ঞাত ব্যক্তির গলিত লাশ উদ্ধার

সিপ্লাস ডেক্স: রাজশাহীর তানোর পৌর এলাকায় জঙ্গল থেকে ফিরোজা বেগম (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে তানোর পৌর এলাকার গোকুল নিচপাড়া গ্রামে আত্মহত্যার ঘটনাটি ঘটে।

এ ঘটনায় গৃহবধূর ভাই হাসান আলী বাদী হয়ে বিকালে তানোর থানায় চারজনকে আসামি করে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন।

জানা গেছে, বিগত চার বছর আগে কামারগাঁ ইউপির বাতাসপুরগ্রামের কাশিম আলীর মেয়ের সঙ্গে বিয়ে হয় তানোর পৌর এলাকার গোকুল নিচ পাড়া গ্রামের আসাদুলের। তাদের সংসার জীবনে আড়াই বছরের একটি ছেলে রয়েছে। কিন্তু সংসার জীবনে নানা কারণ-অকারণে প্রায় সময় স্ত্রীকে নির্যাতন করত আসাদুল।

গৃহবধূর ভাই হাসান আলী বলেন, কারণে-অকারণে প্রায়ই আমার বোনকে মারপিট করত আসাদুল। আমার বোন মরার পেছনে আসাদুল দায়ী।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, মেয়ের পিতা কাশিম এবং তাঁর স্ত্রী দুজনেই ভিক্ষা করা টাকা মেয়ের জামাইকে প্রায়ই দিতেন। মেয়ের সুখের কথা ভেবে। বুধবার ভোরের দিকে গৃহবধূর বাড়ির পাশের জঙ্গলের গাছের সাথে ঝুলে ছিল। গ্রামবাসী দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠান।

তানোর থানার ওসি রাকিবুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মেয়ের ভাই বাদী হয়ে আসাদুলসহ চারজনের নামে আত্মহত্যার প্ররোচনার মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।