Site icon CPLUSBD.COM

‘জঙ্গি’ সাখাওয়াতের তথ্যের ভিত্তিতে মসজিদের খতিব আটক, ৩ দিনের রিমান্ড

আদালত প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন দক্ষিণ খুলশী এলাকা থেকে আইটিতে (তথ্যপ্রযুক্তি) দক্ষ সাখাওয়াত আলী লালু (৪০) নামে সিরিয়াফেরত এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

দ্বিতীয় দফায় তার আরও তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

রিমান্ডে তার স্বীকারোক্তির ভিক্তিতে নগরীর ফিরোজ শাহ্ কলোনি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মোহাম্মদ শামীমুর রহমানকে (৪৩) আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট।

আজ বুধবার আদালতে হাজিরের পর পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যার দিকে তাকে আটক করা হয়।
নিশ্চিত করেছেন সিএমপির টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আহমেদ পেয়ার।
জানা যায়, মোহাম্মদ শামীমুর রহমানের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অপরাধমূলক কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।