নিউজটি শেয়ার করুন

জট কমাতে ঢাকায় পাঠানো হচ্ছে চট্টগ্রামের ৩ হাজার করোনার নমুনা

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রামের করোনার নমুনা পরীক্ষায় জট কমাতে তিন হাজার নমুনা পাঠানো হচ্ছে ঢাকার পরীক্ষাগারে।

বুধবার (১০ জুন) ঢাকা শেরে-বাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরি মেডিসিন হাসপাতালে চট্টগ্রাম থেকে সংগ্রহ করা এই তিন হাজার নমুনা প্রেরণ করা হবে।

মঙ্গলবার (৯ জুন) এ বিষয়ে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। চট্টগ্রামের নমুনা জট কমাতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের নির্দেশে এ তিন হাজার (১০ জুন) নমুনা ঢাকার পরীক্ষাগারে পাঠানো হবে।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, ‘ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাব ও চমেক ল্যাবে প্রায় তিন হাজার নমুনার ব্যাকলোগ হয়ে আছে। তাই নমুনা জট কমাতে আগামীকাল (১০ জুন) আমরা ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরি মেডিসিন হাসপাতালে এ নমুনাগুলো পরীক্ষার জন্য পাঠাবো। এতে আমাদের চট্টগ্রামে আর নমুনা জট থাকবে না। সন্দেহভাজন রোগীরা তাড়াতাড়ি নমুনা পরীক্ষার ফল জানতে পারবেন।’