Site icon CPLUSBD.COM

জমকালো আয়োজনে দৌলতপুর নুরুল হক স্মৃতি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

ctg news

আনোয়ারা প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে কর্ণফুলী দৌলতপুর মরহুম নুরুল হক স্মৃতি মিনিবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) রাতে উপজেলার দৌলতপুর দেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মীরপাড়া ক্রীড়া সংস্থা এ ফাইনাল খেলার আয়োজন করেন।

ফাইনাল খেলায় মীরপাড়া সেভেন স্টার ফুটবল টিম বনাম চাতরী ফুটবল টিম প্রতিদ্বন্দ্বীতা করেন।

এসময় নাঈম উদ্দীন নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বড়উঠান ইউনিয়ন চেয়ারম্যান মোঃ দিদারুল আলম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ শহিদ উল্লাহ, উপজেলা সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান সুমন, উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি সেলিম উদ্দিন, সমাজ সেবক মোঃ হাসান, ইয়াছিন মাসুদ, রেজাউল করিম টিটু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আজাদ সোহেল,আহবায়ক কমিটির সদস্য এবিএম ছোটন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা নেজাম, জসীম, তৌহিদ, লক্ষীধর, লোকমান, টিপু, হাশেম, খোকন, ছাত্রলীগ নেতা জুয়েল, আরাফাত, সোহেল, মাসুম, বিকি, আতিক ইসলাম সম্রাট, শহিদ, তানভীর, ইব্রাহিম, হাসনাত, মিজান, এহসান, সাজ্জাদ, ফোরকান, নুরুল হাকিম, সৈকত, আরমান, ফাহিম, শাওন শাহীন ও মারুফ প্রমুখ।

খেলায় মীরপাড়া সেভেন স্টার ফুটবল টিমকে ১ গোলে হারিয়ে চাতরী ফুটবল টিম জয়লাভ করেন।

শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি ও সেরা খেলোয়াড়দেরকে পুরস্কার প্রদান করেন অতিথিরা।