নিউজটি শেয়ার করুন

জর্ডানের প্রথম নারী যুদ্ধবিমান পাইলট রাজকুমারী সালমা

মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের প্রথম নারী যুদ্ধবিমান পাইলট হলেন ১৯ বছর বয়সী রাজকুমারী সালমা বিনতে আবদুল্লাহ।

জর্ডান রাজকুমারীর পাইলট হওয়ার সংবাদটি জানিয়ে একটি ছবি টুইট করেছে অ্যারাবিয়ান রয়্যাল এজেন্সি।

টুইটের সেই ছবিতে দেখা যায়, জর্ডানের রাজধানী আম্মানের হুসেনিয়া প্যালেসে রাজকুমারী সালমাকে পাইলটের ব্যাচ পরিয়ে দেয়া হচ্ছে।

তবে জর্ডানের প্রথম নারী হিসেবে সামরিক প্রশিক্ষণ শেষ করেছিলেন সালমার ফুফু প্রিন্সেস আসিয়া বিনতে হুসেইন। পরে তিনি দেশটির স্পেশাল ফোর্সে যোগ দেন।

আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, সালমার পাইলট হিসেবে অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তার মা রানী রানিয়া। এছাড়া ভাই যুবরাজ হুসেইনও বোনের এই গর্বিত দিনে অংশ নিয়েছেন।

বোন সালমা পাইলট হওয়ায় বেশ উচ্ছ্বসিত যুবরাজ হুসেইনও।

বুধবারই সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে বোনের ছবি পোস্ট করেন তিনি লেখেন, আজ আমার বোনের অর্জনের দিন। তাকে জর্ডানের প্রথম নারী পাইলট হওয়ায় অভিনন্দন জানাই। বোন সামলা সব সময়ই অসাধারণ ও কঠোর পরিশ্রমী। তার সাফল্য কামনা করি।

উল্লেখ্য, এর আগে যুবরাজ হুসেইন জর্ডানের সশস্ত্র বাহিনীর প্রথম হয়েছিলেন।

প্রসঙ্গত রাজকুমারী সালমা ২০১৮ সালের নভেম্বরে রয়্যাল সামরিক অ্যাকাডেমি থেকে সংক্ষিপ্ত কমিশনড কোর্সে শেষে স্নাতক ডিগ্রি লাভ করেন।