নিউজটি শেয়ার করুন

জশনে জুলুসে হারিয়ে যাওয়া ৩ শিশু উদ্ধার

ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষে নগরীতে অনুষ্ঠিত জশনে জুলুসে নিখোঁজ হয়ে যাওয়া ৩ শিশুকে উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুৃলিশ। এরমধ্যে দুই অভিভাবকদের খোঁজ করে দুই শিশুকে তাদের হাতে তুলে দিয়েছে।

উদ্ধার করা ৩ শিশু হল- সুমাইয়া (৫), রোমানা আক্তার (৮) ও মো. রবিউল (৭)। এদের মধ্যে সুইমাইয়া ও রবিউলকে নগরের জামালখান থেকে এবং রোমানাকে কাজীর দেউরি এলাকা থেকে উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ রবিবার (১০ নভেম্বর) দুপুরে কাজীর দেউড়ি এবং জামালখান এলাকায় থেকে পাথ হারিয়ে ফেলা ৩ শিশুকে স্থানীয়দের সহায়তায় পুলিশ উদ্ধার করে।  খুঁজে পাওয়া ওই তিন শিশুর মধ্যে দুইজনকে (সুমাইয়া (৫) ও রবিউলকে (৭)) অভিভাবকের কাছে তুলে দেয়া হয়েছে।

অন্য শিশুটির অভিভাবকদের সন্ধ্যানে পুলিশ কাজ করছে।