নিউজটি শেয়ার করুন

চিটাগাং ক্লাবের নির্বাচনে জসিম উদ্দিন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল হক

দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী পুনরায় চিটাগাং ক্লাব লিমিটেড এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত ক্লাবের পরিচালনা কমিটির নির্বাচনে (২০১৯-২০১২০) ২য় বারের মত তিনি চেয়ারম্যান হন।তাঁর প্রাপ্ত ভোট ৫১৯।

এতে মঞ্জুরুল হক মঞ্জু ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর প্রাপ্ত ভোট ৫০০।

এছাড়া জেনারেল কমিটির সদস্য পদে ৯ জন নির্বাচিত সদস্যদের মধ্যে মো. নুর উদ্দিন জাবেদ পেয়েছেন ৮২৯ ভোট,  ইমতিয়াজ হাবিব  পেয়েছেন ৭৮৪ ভোট, মোসলেহউদ্দিন আহমেদ (অপু) পেয়েছেন ৭৭০ ভোট, এ এ এম ইমতিয়াজ চৌধুরী (রকি) পেয়েছেন ৭৫২ ভোট, আবু আহমেদ হাসনাত পেয়েছেন  ভোট, সৈয়দ আহসানুল হক (শামিম) পেয়েছেন ৬৭০ ভোট, মো. রফিকুল ইসলাম মিয়া (বাবুল) পেয়েছেন ৬৬৮ ভোট, আলী আহসান পেয়েছেন ৬২২ ভোট, মঞ্জুরুল আলম (পারভেজ) পেয়েছেন ৬২১ ভোট।

উল্লেখ্য, নির্বচনে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ২ জন এবং জেনারেল কমিটি সদস্য পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বচনে মোট ৯৬৫ জন ভোটার ভোটধিকার প্রয়োগ করেন । ১৫ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন এম সাইফুল ইসলাম এবং যুগ্ম আহ্বায়ক ছিলেন মো. রফিকুল ইসলাম ও এম মোসলেম উদ্দিন ।

এর আগে চিটাগাং ক্লাব লিমিটেড এর পরিচালনা কমিটির (২০১৮-২০১৯) অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী । সভায় ভাইস চেয়ারম্যান আল সাদাত দোভাষ সাগর এবং জেনারেল কমিটি মেম্বার এস এম শফিউল আজম , সালাউদ্দিন আহমেদ, মোসলেহ উদ্দিন আাহমেদ (অপু), সুলতানুল আবেদীন চৌধুরী , আবু আহমেদ হাসনাত, নুর উদ্দিন জাবেদ, মো. রফিকুল ইসলাম মিয়া (বাবুল), ডা. অলক নন্দী ও জাহিদ সুলতান টিপু উপস্থিত ছিলেন।