নিউজটি শেয়ার করুন

জাকির হোসেন কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

নগরীর আকবর শাহ থানার জাকির হোসেন সড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মিনহাজুল ইসলাম (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে জাকির হোসেন সড়কের আকবর শাহ মসজিদ মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান  জানান, মোটরসাইকেল যোগে বাবা-মায়ের সঙ্গে গন্তব্যে যাচ্ছিল মিনহাজ। পিছন থেকে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে।

তিনি বলেন, মোটরসাইকেল থেকে নিচে পড়ে শিশু মিনহাজের মা আহত হয়েছেন। তাকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

মিনহাজ ডবলমুরিং থানার রমনা আবাসিক এলাকার মো. রিপন শেখের সন্তান বলে জানান পুলিশ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।