বঙ্গবন্ধু সেন্টেনিয়াল স্কুল(প্রস্তাবিত) রাস আল খাইমাহ এর লীজ নেওয়া নতুন জমিতে আজ কাজের অগ্রগতি পরিদর্শনে আসেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান এর মাননীয় মন্ত্রী মোহাম্মদ ইমরান আহম্মদ এম পি, রাস্ট্র দূত ডাক্তার মোহাম্মদ ইমরান, কনসাল জেনারেল মোহাম্মদ ইকবাল হোসেন খান।
এসময় তার সাথে ছিলেন, ডেপুটি কনসুলার সাহেদুল ইসলাম, কর্মাশিয়াল কনসুলার কামরুল হাসান, লেবার কনসুলার ফাতেমা জাহান, শিক্ষা ও সাংস্কৃতিক এবং পর্যটন বিষয়ক কনসুলার রফিকুল আমিন প্রমূখ।
মাননীয় মন্ত্রী বলেন দ্রুততার সাথে অগ্রগতি হবে এই কর্মশালার।সুফল পাবে সকল প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থী এবং বঙ্গবন্ধু এর জন্ম শত-বার্ষিকীতে ভবনের কাজ শেষ হবে বলে জানান।
সরকার সহযোগীতা দিবে তবে প্রবাসীদের ও সহায়তার হাত বাড়াতে আহব্বান জানান তিনি।
সবাইকে এই কর্মশালায় এক যোগে কাজ করতে হবে,তাহলে সফলতা সহজে আসবে বলে জানান তিনি।
এসময় উপস্হিত ছিলেন উত্তর আমিরাতের কমিউনিটি নেতা নিয়ে গঠিত স্কুল উন্নয়ন কমিটির প্রকৌশলী আবু জাফর চৌধুরী,অধ্যাপক আবদুস সবুর, সেলিম উদ্দীন চৌধুরী, মোহাম্মদ আবদুল আলিম প্রমূখ।
এই সময় স্কুল এবং কেন্দ্রের নেতৃবৃন্দদের মধ্যে উপস্হিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দীন, কেন্দ্রের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আকতার হোসেন সি আই পি (যুগ্নসম্পাদক) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মুছা, সাংগঠনিক সম্পাদক সুবোধ চৌধুরী, অর্থ সম্পাদক জসিম উদ্দীন ভূইয়া,সিনিয়র সদস্য মোশারফ হোসেন, সহ অর্থ মোহাম্মদ দিদার হোসেন,দপ্তর সম্পাদক সাহাব উদ্দীন, মোহাম্মদ ইব্রাহিম, স্কুলের অধ্যক্ষ হাবিবুর রহমান, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমান, এটি এম শাহানেওয়াজ সহ অন্যান্য।
রাস আল খাইমাহ কমিউনিটি এর উল্লেখ যোগ্য নেতৃবৃন্দদের মধ্যে আনোয়ার হোসেন সবুজ,জয়নুল হক,জাফর উদ্দীন চৌধুরী, জসিম উদ্দীন মল্লিক, মাঈনোউদ্দীন ফারুক, মোহাম্মদ আকতার,রায়হান রাসেল, মামুন,সাইফুল আলম, মোহাম্মদ ইদ্রিস,মাহবুব আলম, ওসমান গনি,চিসতি, সালে আহম্মদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।








