নিউজটি শেয়ার করুন

জাতির পিতার ভাস্কর্য অবমাননায় ফটিকছড়িতে প্রতিবাদ সমাবেশ

ফটিকছড়ি প্রতিনিধি: কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার প্রতিবাদে মহাসমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ফটিকছড়ি আওয়ামী লীগের একাংশ।
১২ডিসেম্বর বিকেলে বিবিরহাট রাজঘাটা এলাকায় মুজিব শতবর্ষ উদযাপন পরিষদের” ব্যানারে অনুষ্ঠিত হয়।
আ’লীগ নেতা শাহ আলম সিকদারের সভাপতিত্বে ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও মুজিবুর রহমান স্বপনের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম বাবু, জেলা আ’লীগের সাবেক সদস্য মুহাম্মদ শাহজাহান,ফটিকছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব, আ’লীগ নেতা এস.এম সোলায়মান বি.কম,দিদারুল বশর চৌধুরী দুদু, আব্দুস সালাম,আমান উল্লাহ চৌধুরী লিটন, মুহাম্মদ শাহনেওয়াজ, মহিলা নেত্রী সাজেদা সাফা, সৈয়দা রিফাত আত্তার নিশু, জেবুন্নাহার মুক্তা প্রমূখ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার তীব্র নিন্দা জানিয়ে প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ৭১ এর পরাজিত শক্তি পাকিস্তানের প্রেতাত্মা, স্বাধীনতা বিরোধীরা আবারো ষড়যন্ত্র শুরু করেছে। তারা আজ জাতির পিতার ভাস্কর্য ভাঙ্গার স্পর্ধা দেখাচ্ছে, তাদেরকে ১৯৭১ সালের মত এখনই প্রতিহত করতে হবে।
প্রতিবাদ সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বিবিরহাট বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে এসে শেষ হয়।