সিপ্লাস ডেস্ক: আজ রোববার (১৯ জুলাই) বান্দরবান জেলাধীন রুমা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বৃক্ষরোপন অভিযান-২০২০ সফলভাবে আয়োজন করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইমন দাশ গুপ্ত, উপজলা প্রশিক্ষক সমীর বড়ুয়ার উপস্থিতিতে ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য- সদস্যাদের মাঝে ১৩০ টি ফলজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
উক্ত কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সামনে একটি করে ফলজ ও ভেষজ গাছের চারা রোপন করা হয়।








