আল আইন প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট বৈদেশিক শাখাআমিরাতের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে গতকাল আবুধাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ১৫ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।আমিরাতের জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সঞ্জয় শীলের সঞ্চালনায় নির্বাহী সভাপতি রুপস দাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানু লাল দাস।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুলক চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রুপন দাশ, আবুধাবি গীতা সংঘের সভাপতি স্বপন শীল, এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সহ- সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল দাশ পার্থ, সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী ও সাংবাদিক সনজিত কুমার শীল, সহ-সাংগঠনিক সম্পাদক ব্যবসায়ী অপু চন্দ্র দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক জগদীশ শীল, সহ- অর্থ সম্পাদক রাজীব শীল, প্রচার সম্পাদক বাসুদেব শর্মা, সহ- দপ্তর সম্পাদক গোবিন্দ দেবনাথ, ব্যবসায়ী সাগর শীল সহ আরও অনেকে। সকল বক্তারা বক্তৃতায় হিন্দু মহাজোটকে শক্তি শালী করার লক্ষ্যে হিন্দু মহাজোটের সদস্য হবার আহবান জানান এবং শারদীয়া দুর্গাপূজায় ৩ দিনের সরকারি ছুটির দাবী করে সরকারের প্রতি জোর দাবী জানান।
বক্তারা বলেন আমরা বাংলাদেশের নাগরিক। আমাদের অন্যান্য জনগোষ্ঠীর মত সমান অধিকার দিতে হবে।জাতীয় সংসদে আমাদের হিন্দুদের জন্য ৫০ টি আসনের ব্যবস্থা করতে হবে। নীলা রায়ের হত্যা কারী মিজানের ফাঁসি দাবি জানান। এখনো মিজানের পরিবার নীলার পরিবার কে হত্যার জন্য হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন।প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি অনতিবিলম্বে মিজানকে গ্রেপ্তার করে জনসম্মুখে ফাঁসি দেওয়া হোক।
এতে আরও উপস্থিত ছিলেন প্রিয়তোষ দেবনাথ, দয়াল বৈদ্য, সঞ্জিত দেবনাথ,বিষু দাশ, চন্দন বিশ্বাস, তাপস দাশ, পিন্টু বসাক, টিটন দাশ, রক্তিম কুমার সুশীল, বাসু দাশ, গোবিন্দ কর্মকার, অজিত চৌধুরী, নিতাই দে, বিশ্বনাথ দাশ, সন্ডীত সূত্রধর, দিপক শীল, সন্তোষ, রনি মুহুরি, তাপস মিত্র। অনুষ্ঠান শেষ করার পূর্বে সকলে মিলে বিশ্বের করোনা মহামারী থেকে মুক্তিলাভের জন্য বিশেষ প্রার্থনা করা হয় ।








