নিউজটি শেয়ার করুন

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার

সিপ্লাস ডেস্ক:  জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার (৯ আগস্ট) অনুষ্ঠিত হবে। ১৪৪৩ হিজরি সনের পবিত্র মুহররম মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ সভা আহ্বান করা হয়েছে।

আজ এক তথ্য বিবরণীতে বলা হয়, আগামীকাল সোমবার সন্ধ্যা ৭ টায় বায়তুল মুকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহররম মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here