নিউজটি শেয়ার করুন

জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ উদযাপন উপলক্ষে রাজস্থলীতে র‍্যালি ও আলোচনা সভা

দূর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি,টেকসই উন্নয়নে আনবে গতি, এই প্রতিপাদ্য কে সামনে রেখে  মঙ্গলবার(১০ মার্চ) সকালে রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে
জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস-২০২০ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা,উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক,ভাইসচেয়ারম্যান অংনুচিং মারমা,মহিলা ভাইসচেয়ারম্যান উচসিন মারমা,কৃষি অফিসার হাসিবুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম,সমাজ সেবা অফিসার জাফর আহম্মদ,অফিসার ইনচার্জ মফজল আহাম্মদ খান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ, জনপ্রতিনিধিগন।

উক্ত র‍্যালিটি উপজেলা পরিষদের সামনে হতে আরম্ভ হয়ে বাসস্ট্যান্ড সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে পূনরায় উপজেলা চত্তরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব আজ বিশ্বব্যাপী পরিলক্ষিত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের পাশাপাশি ভৌগোলিক কারণেও বাংলাদেশ পৃথিবীর অন্যতম দুর্যোগপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত। সরকার ২০০৯ সাল থেকে দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাসে দুর্যোগ প্রস্তুতি কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেছে। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য ২০১৫-৩০ এর দুর্যোগ সম্পর্কিত ধাপগুলো বাস্তবায়নে বর্তমান সরকার অঙ্গীকারাবদ্ধ।

তিনি আরো বলেন, দুর্যোগ মোকাবেলায় জনসচেতনতা এবং মাঠপর্যায়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বন্যা,ঘূর্ণিঝড়সহ অন্যান্য দুর্যোগ মোকাবিলা বিষয়ে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। সরকারি-বেসরকারি সংস্থাসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় যেকোনো দুর্যোগ মোকাবেলা ও এর ঝুঁকি কমাতে আমরা সক্ষম হব