নিউজটি শেয়ার করুন

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে চট্টগ্রামের আরো ৫ জন

জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে ৩৭ জনের নাম ঘোষণা করেছেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এরমধ্যে পাঁচজন চট্টগ্রামের বাসিন্দা।

শুক্রবার (১৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের ভাইস চেয়ারম্যান হিসেবে মোরশেদ মুরাদ ইব্রাহিম, মাহ্জাবিন মোরশেদ, অ্যাডভোকেট শামসুল আলম মাস্টার, নজরুল ইসলাম ও দিদারুল কবির দিদারের নাম ঘোষণা করা হয়েছে।

একইসঙ্গে কেন্দ্রীয় কমিটির আরও আটজন উপদেষ্টা এবং ১৪ জন যুগ্ম মহাসচিবের নামও ঘোষণা করা হয়।