সিপ্লাস ডেস্ক: জাতীয় পার্টির নতুন মহাসচিব করা হয়েছে মুজিবুল হক চুন্নুকে। এই তথ্য জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
শনিবার বিকালে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি আজ এক সাংগঠনিক আদেশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোঃ মুজিবুল হক চুন্নু’কে পার্টির মহাসচিব হিসেবে নিয়োগ প্রদান করেছেন।
উল্লেখ্য গত ০২ অক্টোবর পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু’র মৃত্যুজনিত কারণে মহাসচিবের পদটি শুন্য হওয়ায় এ নিয়োগ প্রদান করা হয়েছে। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১ (১) ক উপধারা এর প্রদত্ত ক্ষমতাবলে এ আদেশ আজ ৯ অক্টোবর থেকে কার্যকর হবে।








