নিউজটি শেয়ার করুন

জাতীয় ভোটার দিবস উপলক্ষে রাজস্থলীতে র‍্যালী ও আলোচনা সভা

রাজস্থলী উপজেলা নির্বাচন কার্যালয়ের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে (২ মার্চ) সোমবার সকালে র‍্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ বছরে জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য হল, ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ার অংশ নিবো, সকালে উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে র‍্যালীটি উপজেলার বিভিন্ন দিক প্রদক্ষিন করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাচন অফিসার উৎপল বড়ুয়ার উপস্থাপনায় সভাপতিত্ব করেন, ইউ এন ও, শেখ ছাদেক,সভায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা,বিশেষ অতিথি ছিলেন,ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা,মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা,থানা অফিসার ইনচার্জ মফজল অাহাম্মদ খান,সমাজ সেবা কর্মকর্তা জাফর আহাম্মদ,সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদযুব উন্নয়ন অফিসার সবিনয় চাকমা, সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা,কর্মচারী, সাংবাদিক ,, রাজনৈতিক বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন,মাননীয় প্রধান মন্ত্রী সকল কে একযোগে ভোটার হয়ে দেশের গনতন্ত্রের অধিকার রক্ষা করা সহ অাওয়ামীলীগ সরকার মানুষের ভোটার অধিকার ফিরে দিয়েছেন, সুন্দর এবং সুষ্ঠু নির্বাচনে যাতে ভোটাধীকার প্রয়োগ করতে পারে,সকল ছাত্র ছাত্রীদের ১৮ বছর পুর্ণ হলে ভোটার হওয়ার অাহবান জানান বক্তারা।