নিউজটি শেয়ার করুন

জাতীয় মৎস্য সাপ্তাহ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সাথে মতবিনিময়

সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর উদ্বোধন উপলক্ষে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) সকালে উপজেলা সন্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ উদ‍্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় দেশী প্রজাতির মাছ রক্ষার্থে অভয় আশ্রম গড়ে তোলার উপর গুরুত্বারোপ করা হয়। এ ছাড়াও ২৮ আগষ্ট থেকে ০৩ সেপ্টেম্বর পর্যন্ত সপ্তাহব‍্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে প্রচার-প্রচারণাসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামিম আহমদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, উপজেলা প্রকৌশলী মো:গোলাম মোস্তফা।

অনুষ্ঠানে ইলিশ মৌসুমে পর্যাপ্ত মাছ আহরণ না হওয়ার কারণ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা মৎস্য কর্মকর্তা। এবার বর্ষায় পদ্মায় উজানের পানি কম থাকায় নদীতে পানির স্তর কম হওয়ায় এতদঅঞ্চলে ইলিশের পরিমাণ কম হওয়ার অন্যতম কারন বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here