সিপ্লাস প্রতিবেদক: রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, রাউজান থেকে টানা চারবার নির্বাচিত সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী জাতীয় মৎস পদকে ভূষিত হওয়ায় নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩টায় রাউজান উপজেলার মরহুম একেএম ফজলুল কবির চৌধুরী অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ সদস্য দীপংকর তালুকদার এমপি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি এম এ সালাম।
বিশেষ অতিথি থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণ প্রকাশক ও পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান।
আমন্ত্রিত অতিথি থাকবেন পাট ও বস্ত্র মন্ত্রণালয় এবং অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এমপি।
সম্মানিত অতিথির হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগরের কমান্ডার মোজাফফর আহম্মদ, রাউজান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান রূপম কিশোর বড়ুয়া, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শহীদুজ্জামান মহসিন (রোমান), রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, রাঙ্গুনিয়া পৌরসভা মেয়র শাহাজাহান সিকদার, ফটিকছড়ি পৌরসভা মেয়র আলহাজ মো. ইসমাইল হোসেন, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম।
অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সংবর্ধনা বাস্তবায়ন কমিটির সভাপতি, রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি একেএম এহেছানুল হায়দর চৌধুরী (বাবুল) এবং সংবর্ধনা বাস্তবায়ন কমিটির সচিব, রাউজান পৌরসভা মেয়র ও রাউজান উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি জমির উদ্দিন পারভেজ।

