রাঙ্গুনিয়া প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়ন পরিষদের উদ্যোগে রোববার (১৫ আগস্ট) সকাল থেকে পরিষদ কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল, বৃক্ষরোপণ কর্মসূচী, আলোচনা সভা ও কাঙ্গালী ভোজ অনুষ্ঠিত হয়েছে।
ইউপি চেয়ারম্যান ইদ্রিছ আজগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাজাহান সিকদার।
বিশেষ অতিথি হিসাবে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবুল কাসেম চিশতি, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালাম আজাদ, সদস্য শেখর বিশ্বাস, সদস্য ইলিয়াছ কাঞ্চন চৌধুরী, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মো. সেলিম, চন্দ্রঘোনা কদমতলি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো: ইউনুচ, উত্তর সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, জেলা কৃষকলীগের সদস্য আরিফ মোহাম্মদ মন্জু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো: মালেক, মো: ইলিয়াছ, মো: হারুন সওদাঘর, মো: বেদারুল হক মাস্টার, নজরুল ইসলাম মাস্টার, আজিজুল হক বদ, আব্দুল কাদের, সুধীর ধর, নুর মোহাম্মদ, শিবু চন্দ, নেজাম চাষী, মো: আইয়ুব, মো: আলম শাহ, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, ইউপি সদস্য আবুল হক মেম্বার, মোজাম্মেল হক মোজা, স্বরণ বড়ুয়া, রেজাউল করিম, আব্দুল মালেক, গাজী মো: এনাম, রাশেদ আলী, শামীম আরা বেগম, রোজিনা আক্তার চৌধুরী, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মোঃ মনসুর আব্দুল্লা, সদস্য মো: রাসেল, চন্দ্রঘোনা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: হোসেন, ছাত্রলীগ নেতা দেবাশীষ পাল দেবু, ফরহাদ উদ্দিন বাপ্পা, মো: শহীদুল ইসলাম, যুবলীগ নেতা মো: সোহেল, মো: দিদার, মো: ইরফান, স্বেচ্ছাসেবকলীগ নেতা মো: নাসির, মো: আজিম, মো: মাসুদ টিপু, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন রনি, ছাত্রলীগ নেতা মো: ছোটন, মো: তানিম প্রমুখ।
এই সময় ইউনিয়ন আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।








