সিপ্লাস প্রতিবেদক: জাতীয় শোক দিবস উপলক্ষে সমাজের অস্বচ্ছল ও অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড।
বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুর বারটার দিকে নগরীর জিইসি মোড়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোজাফফর আহমদ, কমান্ডার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ড।
এসময় সেখানে উপ-পুলিশ কমিশনার (উত্তর বিভাগ) মোঃ মোখলেছুর রহমান সহ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








