গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে ১৫ আগস্ট শনিবার ফজর ও যোহর নামাজ শেষে আইআইইউসি কেন্দ্রীয় মসজিদে শহীদ স্মরণে বিশেষ দোয়া, জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন এবং সকাল এগারটায় ভাচুর্য়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর কে. এম. গোলাম মহিউদ্দিন। আইআইইউসি’র প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠেয় এই ভাচুর্য়াল আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন আইইউসি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ।
আরো বক্তব্য রাখবেন বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ দেলাওয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখবেন আইআইইউসি’র রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম পিএসসি (অব:)। আলোচনা শেষে রয়েছে ১৫ আগস্ট শহীদদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে । প্রেস বিজ্ঞপ্তি








