নিউজটি শেয়ার করুন

জাতীয় শোক দিবস উপলক্ষে ধোপাছড়িতে ছাত্রলীগের দোয়া ও মিলাদ মাহফিল

 চন্দনাইশ প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেন ধোপাছড়ি ইউনিয়ন ছাত্রলীগ।

রবিবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের সদস্য, মোঃ হোসেনুর জামান শাউন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোঃ আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে ধোপাছড়িতে ছাত্রলীগ নেতাকর্মীদের আয়োজনে ধোপাছড়ি ইসলামি নূরানী একাডেমিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।

এ সময় উপজেলা ছাত্রলীগের সদস্য, মোঃ হোসেনুর জামান শাউন বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। তিনি ছাত্রাবস্থায় রাজনীতিতে জড়িয়ে পড়েন, বায়ান্নর ভাষা আন্দোলনে তিনি ছিলেন সংগ্রামী নেতা। শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির মুক্তি সনদ ৬ দফার প্রণেতা ছিলেন।

সত্তরের নির্বাচনে অংশ নিয়ে বঙ্গবন্ধু আওয়ামী লীগকে এ দেশের গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত করেন, তিনি স্বপ্ন দেখেছিলেন বলেই আমরা আজ ১৭ কোটি বাঙ্গালী স্বাধীন সার্বভৌমভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রে বসবাস করতে পারছি। যতদিন পৃথিবীর এই দেশ এই মানচিত্র থাকবে ততদিন বাঙ্গালীর হৃদয়ে চির অমর হয়ে থাকবেন বঙ্গবন্ধু।

চট্টগ্রাম বিশ্বব্বিদ্যালয় ছাত্রলীগ নেতা মোঃ আব্দুল্লাহ আল নোমান বলেন, বঙ্গবন্ধুর হত্যার আজ ৪৬ বছর পরে এসে কেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকেই এই বিচার করতে হবে? এর আগে যে সরকার ছিলো তারা কেন সেই বিচারে হাত দেয়নি? এর থেকে বুঝা যায় আমরা জাতি হিসেবে কতটা অকৃতজ্ঞ।

এসময় উপস্থিত ছিলেন, ধোপাছড়ি ইউনিয়ন ছাত্রলীগ ও ইউনিয়নের ১নং ওয়ার্ডের জনপ্রতিনিধি, আবু রাশেদ মেম্বার, সহ নূরানী একাডেমির প্রতিষ্ঠা সভপতি মোঃ মিজানুর রহমান ও ধোপাছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আনিসুর রহমান, ইউনিয়ন যুবলীগ নেতা মোস্তাক আহমেদ, সহ প্রমুখ, অন্যদের মধ্যে বিভিন্ন ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী ও এলেকাবাসী উপস্থিত ছিলেন।

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here