সীতাকুণ্ড প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সীতাকুণ্ড উপজেলার ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকাল চারটায় বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয় হল প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাড়বকুণ্ড ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাদাকাত উল্লাহ মিয়াজী।
সাধারন সম্পাদক আওরঙ্গজেব সাবু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।
এতে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক ও এডিশনাল পিপি ভবতোষ নাথ, ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, ২নং বারৈয়ারঢালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রেহান উদ্দিনসহ ইউনিয়নের বিভিন্ন নেতৃবৃন্দ।








