Site icon CPLUSBD.COM

জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগ নেতা এসরারুল হকের উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল

সিপ্লাস ডেস্ক: নগরীর চান্দগাও আবাসিক এলাকা জামে মসজিদে আজ শুক্রবার এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় এসরারুল হক বলেন, শোকাবহ ১৫ আগস্ট ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় একটি দিন। ১৯৭৫ সালের এ দিনে সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়।বঙ্গবন্ধু হত্যার বিচারের মধ্য দিয়ে জাতি কলঙ্ক মুক্ত হয়েছে এবং বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে জাতির পিতার আজন্ম লালিত স্বপ্ন “সোনার বাংলা” প্রতিষ্ঠার সংগ্রামে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানান।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন-নগর যুবলীগ নেতা মঈন ঊদ্দীন ফরহাদ,মাহফুজুর রহমান মানিক,রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দীন মিশলু, চান্দগাঁও থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও চান্দগাঁও থানা যুবলীগ নেতা যোনাঈদ সুমন, মোঃ ইলিয়াছ, নগর ছাত্রলীগ নেতা আতিকুল হাসান ইমরান, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের বিজ্ঞান বিষয়ক সম্পাদক তাসনিম ইউসুফ বাবু, আরমিন, মারুফ, আসিফসহ ছাত্রলীগ-যুবলীগের নেতৃবৃন্দ।