রাঙ্গুনিয়া প্রতিনিধি : জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে রাঙ্গুনিয়া মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংসদের কমান্ডার মো. খাইরুল বশর মুন্সি। আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা আমির আলী, দিদারুল আলম, আবু ছিদ্দিক, আবুল কালাম চৌধুরী, অধ্যক্ষ শুশান্ত বড়–য়া, মাওলানা আবু ছৈয়দ, মো. ইসরাইল, ফরিদ আহমদ চৌধুরী, কবির আহমদ, দেব প্রিয় বড়ুয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ১৫ আগস্ট রাতে নিহত তাঁর পরিবারের স্বজন এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল মুক্তিযোদ্ধাদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।








