রুমা প্রতিনিধি: বান্দরবানে রুমায় চারটি ইউনিয়নের ৪০জন অসচ্ছল ও প্রান্তিক নারী গাভী পেয়েছেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে আজ শনিবার (১৪ আগস্ট) দুপুরে রুমা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এইসব গাভী ৪০ জন নারীদের বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রামে প্রত্যন্ত অঞ্চলে অসচ্ছল ও প্রান্তিক নারী উন্নয়নে গাভী পালন শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত উপকারভোগিদের মাঝে এসব গাভী বিতরণ করেছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষে এসব গাভী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মারমা।
তিনি বলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির আন্তরিকতা ও তাঁর বিশেষ বিবেচনায় রুমা উপজেলায় চারটি ইউনিয়ন থেকে ১০ করে অসচ্ছল ও প্রান্তিক ৪০জন নারীকে গাভী বরাদ্ধ ছিল। গাভী গ্রহিতা নারীরা কয়েক মাস পরেই একটা আয়ের উৎস তৈরী হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান থাংখাম লিয়ান বম, গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈউসাই মারমা ও আ.লীগের দপ্তর সম্পাদক বরেন ত্রিপুরা, উহ্লামং মারমা, রেমাক্রী প্রাংসা ইউপির মহিলা মেমাবার পদেরুং ত্রিপরা ও উন্নয়ন বোর্ডের গাভী বিতরণ প্রকল্পের প্রতিনিধি মোহাম্মদ বডিউল আলম উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বরেন ত্রিপুরা জানিয়েছেন অসচ্ছল ও প্রন্তিক নারীদের সামাজিক নিরাপত্তার কাজ আয়বর্ধনমুলক গত বছরও (২০২০ ) রুমায় চার ইউনিয়নে ৫০জন নারীকে গাভী বিতরণ করা হয়েছিল।

