সংযুক্ত আরব আমিরাত জাতীয় হিন্দু মহাজোট বৈদেশিক শাখার রাস-আল-খাইমা প্রদেশে আঞ্চলিক কমিটির সম্মেলন গত ১৪ ফেব্রুয়ারী ২০২০ইং স্হানীয় গ্র্যান্ড রেষ্টুরেন্ট হল রুমে অনুষ্ঠিত হয়।
এ সময় আহ্বায়ক কমিটির সদস্য কাজল রায়ের সভাপতিত্বে ও সুপন শিকদার সুমনের সাবলীল উপাস্হপনায় অনুষ্ঠিত সন্মেলনের উদ্বোধন ঘোষণা করেন হিন্দু মহাজোট সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি শ্রীযুক্ত বাবু সুবোধ চৌধুরী ( শিবু)।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউ এ ই কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট ব্যাবসায়ী ও দানশীল ব্যক্তিত্ব শ্রীযুক্ত বাবু মৃনাল ধর।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু সন্জয় শীল। আলোকিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে সহসভাপতি পুলক চৌধুরী, কানু লাল দাশ,মিন্টু শীল,যুগ্ম-সাধারণ সম্পাদক উজ্জ্বল দাশ,সজল চৌধুরী,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সনজিত কুমার শীল, আশিষ চৌধুরী, ইন্জিঃ রিটন দে,প্রকাশ চক্রবর্তী,তপন শীল,দিলীপ দাশ,অমল দাশ,প্রমুখ
স্বাগত বক্তব্য রাখেন বিশ্বজিৎ চৌধুরী ( জিকু), বক্তব্য রাখেন নিলমনি দাশ,সজীব চক্রবর্তী, হিমেল রায়,পরিমল শীল,খোকন শীল,সিপ্লব সুশীল, সন্জয় শীল,বিকাশ শর্মা, কনক দও,শিমুল শীল,বিপ্লব বৈদ্য, পলাশ শর্মা, তপন দাশ,বিকাশ সুশীল, সনজিত কুমার শীল, সহ আরো অনেকে।
পবিত্র গীতা পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে কাজল রায়ের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।পরে সবার সর্বসম্মতিক্রমে কাজল রায়কে সভাপতি, সুপন শিকদার সুমনকে সাধারণ সম্পাদক, পরিমল শীল কে সাংগঠনিক সম্পাদক ও ইন্জিঃ সুবোধ চৌধুরী শিবুকে প্রধান উপদেষ্টা করে কমিটি ঘোষণা করেন জাতীয় হিন্দু মহাজোট বৈদেশিক শাখা আমিরাতের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক সন্জয় শীল ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সনজিত কুমার শীল।
উক্ত সন্মেলনে আবুধাবি,ফুজিরা,মুসাফফা, দুবাই, সারজা, রাস আল খাইমার বিভিন্ন মন্দিরের অনেক সনাতনী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শেষের দিকে বাংলাদেশ থেকে আগত সংগীতশিল্পী প্রকাশ রায় হিমেল ও সুপন শিকদার সুমন,বিশ্বজিৎ চৌধুরী ও সঞ্জিত কুমার শীলের গানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে








