Site icon CPLUSBD.COM

জানা মতে আইএসের কোনো টুপি নেই : মনিরুল

আসামির মাথায় আইএসের টুপি সাদৃশ্য পরার বিষয়ে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেন, আইএসের কোন টুপি নেই আমাদের জানা মতে। আইএসের সৃষ্টি থেকে এ যাবৎ পর্যন্ত কোনো টুপি তারা তৈরি করেনি। তারপরও তাদের কোন টুপি আছে কিনা তা বিশ্লেষণ করে দেখবো।

পাশাপাশি কারো গাফলতির কারণে এ রকম টুপি এজলাসে এসেছে কিনা তা খতিয়ে দেখা হবে।

বুধবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে রায়ের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপ কালে তিনি এ কথা বলেন।

মনিরুল ইসলাম বলেন, এ রায়ের মাধ্যমে সন্ত্রাসীরা একটা মেসেজ পেলো। ভবিষ্যতে এ ধরণের কর্মকাণ্ড ঘটাতে কেউ সাহস পাবে না।