নিউজটি শেয়ার করুন

জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন কিশিদা

জাপানের হবু প্রধানমন্ত্রী কিশিদা
ছবি: সংগৃহীত

সিপ্লাস ডেস্ক: জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বের দৌড়ে বিজয়ী হয়েছেন সাবেক কূটনীতিক ফুমিও কিশিদা। ফলে তিনিই হতে যাচ্ছেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী। বিবিসি জানিয়েছে, প্রধানমন্ত্রী হিসাবে মাত্র একবছর দায়িত্ব পালন করা ইয়োশেহিদে সুগার স্থলাভিষিক্ত হবেন তিনি। দায়িত্ব নেয়ার পরপরই তিনি আগামী নির্বাচনে এলডিপিকে বিজয়ী করার চ্যালেঞ্জের মুখে পড়বেন। যদিও করোনা মহামারীর মধ্যে অলিম্পিক আয়োজন নিয়ে দলটির জনপ্রিয়তায় চলছে ভাটার টান।

সুগার পদত্যাগের ঘোষণার পর এলডিপির মধ্যে সম্ভাব্য প্রার্থী হিসাবে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন তারো কানো। সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিশিদা তাকে হারিয়েই পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন।

এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় সংসদে কিশিদার অবস্থান সুসংহত থাকলেও তার সামনে করোনা মহামারী পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠন এবং উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

 

ইতিমধ্যে কিশিদা মহামারী পরিস্থিতি মোকাবেলায় হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট এজেন্সি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন।

করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতা, মহামারীর মধ্যে অলিম্পিক আয়োজন নিয়ে ইয়োশেহিদে সুগার জনপ্রিয়তা নামে তলানিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here