নিউজটি শেয়ার করুন

জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার টিকা আসছে শনিবার

জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার টিকা আসছে শনিবার

সিপ্লাস ডেস্ক: জাপান থেকে কোভ্যাক্সের আওতায় ২ লাখ ৪৫ হাজার ২০০ টিকার চালান শনিবার ঢাকায় আসবে। বেলা সোয়া তিনটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাপানের এই অ্যাস্ট্রেজেনেকার টিকা এসে পৌঁছাবে।।

শুক্রবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্য মন্ত্রী ডা. জাহেদ মালিক এই টিকা গ্রহণ করবেন।

উল্লেখ্য, জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে। শনিবার প্রথম ধাপে এই টিকা আসছে।