নিউজটি শেয়ার করুন

জাপার ভাইস চেয়ারম্যান লুৎফর রেজাকে বহিষ্কার

জাপার ভাইস চেয়ারম্যান লুৎফর রেজাকে বহিষ্কার
জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক লুৎফর রেজা খোকন

সিপ্লাস ডেস্ক: জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক লুৎফর রেজা খোকনকে পার্টির প্রাথমিক সদস্যসহ সকল পদ-পদবী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির কমিটি বিলুপ্ত করা হয়েছে।

শুক্রবার জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১ (১) এর ‘ক’ ধারা মোতাবেক দলটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি এ সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত ইতিমধ্যেই কার্যকর হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here